শেখ হাসিনা, আকবর সোবহান ও আনভিরসহ ১৮০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

শেখ হাসিনা, আকবর সোবহান ও আনভিরসহ ১৮০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

দেশনেত্র নিউজ ডেস্ক:

রাজধানীর বাড্ডা থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার ছেলে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ ১৮০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়েছে।

ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত হওয়া ঘটনায় এ মামলা করা হয়।

বুধবার (২১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বাড্ডা থানা।

বাড্ডা থানার এজহার থেকে জানা যায়, মঙ্গলবার (২০ আগস্ট) এ মামলাটি করেন মোছা. মাছুমা নামে একজন নারী।

এজহারে মোছা. মাছুমা উল্লেখ করেছেন, “১৯ জুলাই বেলা ১২টার দিকে আমার ছেলে কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বাহির হন। এ সময় প্রগতি স্বরণী রাস্তায় ছাত্রজনতার কোটাবিরোধী মিছিল হচ্ছিল। সে সময় মিছিল উদ্দেশ্য করে গুলি ছুড়ে আসামিরা। পরে হাসপাতালে নিয়ে গেলে আমার ছেলে সেখানে মারা যান।”

এছাড়াও

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদনে ধর্ষণে ১১ বছর বয়সি এক মাদরাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *