খালেদা জিয়াকে নিয়ে সিনেমা বন্ধে লিগ্যাল নোটিশ
ফাইল ছবি

খালেদা জিয়াকে নিয়ে সিনেমা বন্ধে লিগ্যাল নোটিশ

দেশনেত্র প্রতিবেদক :

 

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণ বন্ধে লিগ্যাল নোটিশ করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) দুপুরে বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল এ নোটিশ দেন।

এর আগে জানা যায়, সাবেক এ প্রধানমন্ত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতা এম কে জামান। সিনেমার নাম ‘মাদার অব ডেমোক্রেসি’। এ নামে সিনেমাটির নাম ইতোমধ্যে নিবন্ধন করা হয়েছে পরিচালক সমিতিতে।

এ ব্যাপারে সংবাদমাধ্যমকে এম কে জামান জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরে সিনেমাটি নিয়ে আমরা কাজ করছিলাম। বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করেছি। ম্যাডামের (খালেদা জিয়া) জীবনবৃত্তান্ত আমরা বিস্তারিত জেনেছি।

এছাড়াও

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদনে ধর্ষণে ১১ বছর বয়সি এক মাদরাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *