পিটার হাসকে পেটানোর হুমকি যে প্রতিক্রিয়া দেখালো মার্কিন পররাষ্ট্র দপ্তর
ফাইল ছবি

পিটার হাসকে পেটানোর হুমকিতে যে প্রতিক্রিয়া দেখালো মার্কিন পররাষ্ট্র দপ্তর

ডেস্ক রিপোর্ট :

চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরীর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকির বিষয়টি বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ওঠে। পিটার হাসকে উদ্দেশ্য করে মুজিবুলের দেওয়া এসব হুমকির বিষয়টি  নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর ।

বুধবার (৮ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক সাংবাদিক দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেলকে প্রশ্ন করেন, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য বলিষ্ঠ ভূমিকা রাখায় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর প্রকাশ্য হুমকি দিয়েছেন ক্ষমতাসীন দলের স্থানীয় এক নেতা। বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতসহ দূতাবাসের কর্মীদের পাওয়া হুমকির মাত্রা ও নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগকে তিনি কীভাবে মূল্যায়ন করবেন? বাংলাদেশে কূটনীতিক মিশন ও দূতাবাসকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সুনির্দিষ্ট কী পদক্ষেপ গ্রহণ করছেন?

জবাবে বেদান্ত প্যাটেল বলেন, বিষয়টিকে তিনি বড় পরিসরে বলতে চান। সেটি হচ্ছে, মার্কিন কূটনীতিক ও দূতাবাসের নিরাপত্তার বিষয়টি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, এই ধরনের সহিংস বক্তব্য খুবই অসহযোগিতামূলক আচরণের বহিঃপ্রকাশ। তারা আশা করেন, যেকোনো স্বাগতিক দেশের সরকার মার্কিন কূটনীতিক ও স্থাপনার নিরাপত্তা বজায় রাখতে সব ধরনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এ প্রসঙ্গ ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দেন বেদান্ত প্যাটেল।

ওই একই সাংবাদিক ২০১৪ ও ২০১৮ সালের মতো ক্ষমতাসীন দলের ‘একতরফা’ নির্বাচনের চেষ্টা এবং বিরোধীদের গ্রেপ্তার নিয়েও আরেকটি প্রশ্ন তোলেন।

জবাবে বেদান্ত প্যাটেল বলেন, তিনি এ নিয়ে আলাদা করে কিছু বলবেন না। তবে তারা বাংলাদেশের কোনো রাজনৈতিক প্রার্থী বা দলকে সমর্থন করেন না। তাদের আশা-আকাঙ্ক্ষা হলো, বাংলাদেশের আগামী নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়। সে জন্য তারা সরকার, বিরোধী দল, সুশীল সমাজ ও অংশীদারদের সঙ্গে কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য যে ,চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী গত সোমবার এক সমাবেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেন। তার এ বক্তব্য নিজের ফেসবুক লাইভেও প্রচার করেন তিনি।

এছাড়াও

হাদির হামলাকারীরা সীমান্ত পাড়ি দিয়েছে এমন তথ্য নেই: ডিএমপি

হাদির হামলাকারীরা সীমান্ত পাড়ি দিয়েছে এমন তথ্য নেই: ডিএমপি

দেশনেত্র প্রতিবেদক : ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *