বিদ্যুৎ ও পানির ভর্তুকি থেকে সরে আসছে সরকার
ফাইল ছবি

বিদ্যুৎ ও পানির ভর্তুকি থেকে সরে আসছে সরকার

নিজস্ব প্রতিবেদক :

বিদ্যুৎ ও পানিতে সরকারকে যে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হয়, তা বাতিল করবে সরকার। সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ ও পানির ভর্তুকি থেকে সরে আসার নির্দেশ দিয়েছেন।একই সঙ্গে তিনি বিদ্যুৎ ও পানি ব্যবহারে সাশ্রয়ী হতে বলেছেন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, বিদ্যুৎ ও পানির ভর্তুকি থেকে সরে আসার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আয় ও এলাকা অনুযায়ী বিদ্যুৎ ও পানির ফি নির্ধারণ করতেও নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি সব ধরনের ভর্তুকি কমানোরও নির্দেশনা দিয়েছেন সরকারপ্রধান।

এ ছাড়া রাজধানীতে উঁচু ভবন নির্মাণে সতর্ক থাকতে একনেক সভায় প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন। তিনি বলেছেন, উঁচু ভবনের কারণে বিমান চলাচলে যেন এয়ার ফানেল তৈরি না হয়। এ ছাড়া মহাসড়কের সংস্কারের জন্য টোল আদায় করে তহবিল গঠনেরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রাস্তার পাশে জলাধার রাখতে বলেছেন।

 

এছাড়াও

১০ বছর পর আলোচিত তনু হত্যার প্রথম আসামি গ্রেফতার

১০ বছর পর আলোচিত তনু হত্যার প্রথম আসামি গ্রেফতার

দেশনেত্র ডেস্ক : দীর্ঘ ১০ বছর পর আলোচিত তনু হত্যা মামলায় প্রথমবারের মতো একজন সন্দেহভাজনকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *