একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক তোয়াব খান আর নেই
একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক তোয়াব খান আর নেই

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক তোয়াব খান আর নেই

জ্যেষ্ঠ প্রতিবেদক :

একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক ও দৈনিক বাংলার সম্পাদক তোয়াব খান আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

শনিবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তোয়াব খান সর্বশেষ দৈনিক বাংলার সম্পাদক ছিলেন। তার আগে তিনি দৈনিক জনকণ্ঠের শুরু থেকে গত বছরের অক্টোবর পর্যন্ত উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

১৯৫৩ সালে সাপ্তাহিক জনতার মাধ্যমে সাংবাদিকতায় তোয়াব খানের হাতেখড়ি। এরপর দৈনিক সংবাদে কাজ করেন।
১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেসসচিব ছিলেন তোয়াব খান। দেশের প্রধান তথ্য কর্মকর্তা ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি।
সাতক্ষীরায় জন্ম তোয়াব খান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দসৈনিকের ভূমিকা পালন করেন।

তোয়াব খানের ছোট ভাই ওবায়দুল কবির বাচ্চু জানান, একমাত্র মেয়ে তানিয়া খান যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর বনানী কবরস্থানে তোয়াব খানকে দাফন করা হবে।

এছাড়াও

পরিবর্তন আসছে পুলিশের পোশাকে, শীর্ষ সন্ত্রাসীদের ওপর নজরদারির নির্দেশ

পরিবর্তন আসছে পুলিশের পোশাকে, শীর্ষ সন্ত্রাসীদের ওপর নজরদারির নির্দেশ

দেশনেত্র প্রতিবেদক : পুলিশের বর্তমান ইউনিফর্ম মানানসই নয় উল্লেখ করে বাহিনীটির পোশাকে বড়ো পরিবর্তনের সিদ্ধান্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *