সন্দেহভাজন হামলাকারী কোল টমাস অ্যালেন। ছবি: ট্রুথ সোশ্যাল
সন্দেহভাজন হামলাকারী কোল টমাস অ্যালেন। ছবি: ট্রুথ সোশ্যাল

ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো ব্যক্তির পরিচয় শনাক্ত  

দেশনেত্র ডেস্ক :

ওয়াশিংটনে অনুষ্ঠিত হোয়াইট হাউস করেসপনডেন্ট ডিনারে আকস্মিক গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো গেছে।এ ঘটনায় গুলি চালানো ব্যক্তির পরিচয় সনাক্ত করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সিএনএন বলছে, শনিবার রাতে এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে ক্যালিফোর্নিয়ার ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা বলে জানা গেছে।

ট্রাম্প নিজেই ‘ট্রুথ সোশ্যালে’ হামলাকারীর ছবি ও ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, অর্ধনগ্ন অবস্থায় মাটিতে ফেলে হামলাকারীকে বেঁধে রেখেছে পুলিশ।

রয়টার্স জানিয়েছে, অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছিল ওয়াশিংটন হিলটন হোটেলে, যেখানে প্রায় ২ হাজার ৬০০ অতিথির উপস্থিতিতে চলছিল ডিনার। ওই সময় উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। হঠাৎ করে নিরাপত্তা চেকপয়েন্টে এক ব্যক্তি গুলি ছুড়লে নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয় এবং ট্রাম্প দম্পতিকে তাৎক্ষণিকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী একটি শটগান ব্যবহার করে একজন সিক্রেট সার্ভিস সদস্যকে লক্ষ্য করে গুলি চালায়। তবে ওই কর্মকর্তা বুলেটপ্রুফ ভেস্ট পরা থাকায় প্রাণে বেঁচে যান এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ঘটনাস্থলেই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সন্দেহভাজনের কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি ছিল। নজরদারি ফুটেজে দেখা গেছে, তিনি দ্রুত নিরাপত্তা স্ক্রিনিং এলাকা অতিক্রম করার চেষ্টা করছিলেন, তখনই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অস্ত্র তাক করে তাকে আটক করেন।

ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ইউএস অ্যাটর্নি জিনাইন পিরো জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার ওপর হামলার অভিযোগ আনা হবে।

তিনি বলেন, ‘এ পর্যন্ত প্রাপ্ত তথ্য থেকে স্পষ্ট, অভিযুক্ত ব্যক্তি সর্বোচ্চ ক্ষতি সাধনের উদ্দেশ্য নিয়েই এসেছিল। তবে প্রবেশমুখের নিরাপত্তা চেকপয়েন্ট কার্যকর থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।’

এছাড়াও

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

দেশনেত্র প্রতিবেদক : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *