ঢাকার মঞ্চে ২৫ বছর: কৃতজ্ঞতা ও আত্মমুল্যায়নে অভিনেতা প্রদীপ কুমার বিশ্বাস

ঢাকার মঞ্চে ২৫ বছর: কৃতজ্ঞতা ও আত্মমুল্যায়নে অভিনেতা প্রদীপ কুমার বিশ্বাস

মো হুমায়ুন কবির :

ঢাকার মঞ্চনাটকে দীর্ঘ ২৫ বছরের পথচলা উপলক্ষে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেতা প্রদীপ কুমার বিশ্বাস। এই যাত্রায় তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন তার সাথে থাকা সহকর্মী, নির্দেশক ও নাট্যজনদের প্রতি।
বিশেষভাবে তিনি যেসব নাট্য ব্যক্তিত্বের নাম উল্লেখ করেছেন, তারা হলেন—
নাট্যজন জামালউদ্দিন হোসেন, রওশন আরা হোসেন, রেজানুর রহমান, অপু শহীদ, তপন হাফিজ, আরিফ হায়দার এবং তরুণ নির্দেশক মিন্টু সরদার (যাকে তিনি ভালোবেসে ‘সরদারজি’ আবার ‘গুরুজি’ বলেও ডাকেন)।


এছাড়াও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার প্রিয় নাট্যদল ‘এথিক’-এর প্রতি, যার সাথে যুক্ত থেকে তিনি দীর্ঘদিন মঞ্চচর্চা করে আসছেন। দলের সহযাত্রী সিনিয়রদের আশীর্বাদ ও জুনিয়রদের ভালোবাসাই তার এই পথচলাকে সমৃদ্ধ করেছে বলে মনে করেন তিনি।
মঞ্চনাটকের প্রতি অগাধ ভালোবাসা, অভিজ্ঞতা এবং আত্মসমালোচনার মধ্য দিয়ে নিজের এই ২৫ বছরের যাত্রাকে মূল্যায়ন করেছেন প্রদীপ কুমার বিশ্বাস। তিনি মঞ্চ সহ সকল শিল্প মাধ্যমের সাথে সম্পৃক্ত কলাকুশলী ও শিল্পীদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছেন।

এছাড়াও

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটকেন্দ্রে তালা নিয়ে উত্তেজনা, প্রার্থীদের ক্ষোভ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে এফডিসিতে সৃষ্টি হয়েছে উত্তেজনা। শুক্রবার সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *