শ্রীনগরে হাউসবোটে আগুন, ৩ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকে হাউসবোটে আগুন লেগে তিন বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ নভেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় পুলিশ জানিয়েছে, ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউসবোটে প্রথমে আগুন লাগে। এরপর তা দ্রুত পাশের অন্যান্য হাউসবোটে ছড়িয়ে পড়ে। এতে কমপক্ষে পাঁচটি হাউসবোট পুড়ে গেছে এবং আরও বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অগ্নিকাণ্ডের বেশ কয়েক ঘণ্টা পর তিন বাংলাদেশির মরদেহ উদ্ধারের কথা জানায় এনডিটিভি। তবে তাদের নাম-পরিচয় কিংবা কী কারণে আগুনের সূত্রপাত, তা জানা যায়নি।

এছাড়াও

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদনে ধর্ষণে ১১ বছর বয়সি এক মাদরাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *