৫১ বছরে পা রাখল যুবলীগ
সংগৃহীত ছবি

৫১ বছরে পা রাখল যুবলীগ

নিজস্ব প্রতিবেদক :

আজ যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী এ উপলক্ষে শনিবার (১১ নভেম্বর) সকাল ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এর আগে, নিজেদের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোর ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এ ছাড়া সকাল ৯টা ৪৫ মিনিটে বনানী কবরস্থানে শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাতকরা হবে। দুপুর ২টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে ধানমন্ডি-৩২ নম্বর পর্যন্ত আনন্দ র‌্যালি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
স্বাধীনতার পর ১৯৭২ সালের ১১ নভেম্বর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তে এক যুব কনভেননের মধ্য দিয়ে প্রতিষ্ঠা হয় যুবলীগ। বঙ্গবন্ধুর নির্দেশে যুব নেতা শেখ ফজলুল হক মনি যুবলীগ প্রতিষ্ঠা করেন। ফজলুর হক মনি ছিলেন যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *