ঈদের পর হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী
সংগৃহীত ছবি

ঈদের পর হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী

দেশনেত্র প্রতিবেদক :

আসন্ন কুরবানি ঈদের পর দেশব্যাপী হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রমের এক যুগপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

একইসঙ্গে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় রোগীদের পর্যাপ্ত সময় দিয়ে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন মন্ত্রী। এছাড়া হামের টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদের শনাক্তে মাইকিংসহ সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের জন্য আইসোলেশন ওয়ার্ডে কোনো সংকট নেই, প্রয়োজনে আরও বাড়ানো হবে। বাসায় বাসায় গিয়ে টিকা দেয়া হচ্ছে।

টিকা নিয়ে বিভিন্ন মহলে গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে কিছু সিরিঞ্জের ঘাটতি রয়েছে। তবে মাসিক চাহিদা অনুযায়ী নতুন সিরিঞ্জ আসছে এবং সারাদেশে সরবরাহ বাড়ানো হবে।

ঈদের পর দ্বিতীয় ধাপের টিকাদান ক্যাম্পেইন শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন, ঢাকা মেডিকেলে মোবাইল হাসপাতাল প্রস্তুত করা হয়েছে এবং বিভাগীয় শহরগুলোর হাসপাতাল উন্নয়নে কাজ চলছে। মেডিকেলগুলোতে পর্যাপ্ত শয্যা রয়েছে বলেও দাবি করেন তিনি।

এছাড়াও

ভুয়া খবর ও গুজব রোধে বিশেষজ্ঞদের খসড়া নীতি চাইলেন তথ্যমন্ত্রী

ভুয়া খবর ও গুজব রোধে বিশেষজ্ঞদের খসড়া নীতি চাইলেন তথ্যমন্ত্রী

দেশনেত্র প্রতিবেদক : বাংলাদেশে সব ধরনের ডিজিটাল ঝুঁকি মোকাবিলা এবং ই-নিরাপত্তা নেটওয়ার্ক সুরক্ষিত করার জন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *