তিন শতক জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে চাচাতো দুই ভাই নিহত
মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ

৩ শতক জমি নিয়ে সংঘর্ষে দুই ভাই নিহত

বগুড়া প্রতিনিধি :

বগুড়ার মোকামতলায় তিন শতক জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে চাচাতো দুই ভাই নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩৩) ও মোফাজ্জলের ছেলে সুমন মোল্লা (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নিহতের সঙ্গে ওই এলাকার রেজাউল করিমের ছেলে রাব্বী ও আবদুল আহাদের তিনশতক জমি নিয়ে বিবাদ চলছিল। বেশ কয়েকবার স্থানীয় ও পারিবারিকভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা করা হয়েছে। এর জেরে সোমবার সকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ধারালো অস্ত্র দিয়ে আহাদ প্রথমে ইয়াসিনকে আঘাত করলে ঘটনাস্থলে ইয়াসিন নিহত হন। এরপর সুমন পালানোর চেষ্টা করলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রাহাত। সুমনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে রাহাত পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সুমনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, মরদেহ দুটি উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এঘটনা ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার ও আবদুল আহাদকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এছাড়াও

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

দেশনেত্র প্রতিবেদক : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *