হাম বা একই উপসর্গে একদিনে মৌসুমের সর্বোচ্চ শিশুর মৃত্যু
ফাইল ছবি

হাম বা একই উপসর্গে একদিনে মৌসুমের সর্বোচ্চ শিশুর মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক :

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে,যা হাম বা একই উপসর্গে একদিনে মৌসুমের সর্বোচ্চ শিশুর মৃত্যুর রেকর্ড গড়েছে

সোমবার (০৪ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৩০২ জন এবং গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪১ হাজার ৭৯৩ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫৪ জন, গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা পাঁচ হাজার ৪৬৭ জন।

১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ১৫১ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে দুইজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত নিশ্চিত হামে ৫২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ২৫৯ জনের মৃত্যু হয়েছে।

যা হাম বা একই উপসর্গে একদিনে মৌসুমের সর্বোচ্চ শিশুর মৃত্যুর রেকর্ড গড়েছে

এছাড়াও

দেশের মাটিতে প্রথমবার পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

দেশের মাটিতে প্রথমবার পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

দেশনেত্র ডেস্ক : দেশের মাটিতে প্রথমবারের মতো কোনো টেস্ট ম্যাচে পাকিস্তানকে হারানোর গৌরব অর্জন করল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *