ঢাবির ৫৩তম সমাবর্তনের তারিখ নির্ধারণ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তনের তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। বুধবার (৭ সেপ্টেম্বর) ভার্চুয়ালি অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এবার সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যাঁ তিরোল। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের এক বিশেষ সভার সুপারিশের আলোকে বুধবার সিন্ডিকেটের এই সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও

শিক্ষক প্রশিক্ষণ কারিকুলাম পরিমার্জন ও সৃজনশীল অ্যাসাইনমেন্টের নতুন দিগন্ত

শিক্ষক প্রশিক্ষণ কারিকুলাম পরিমার্জন ও সৃজনশীল অ্যাসাইনমেন্টের নতুন দিগন্ত

প্রফেসর ড. শিরীন আখতার একটি দেশের শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তন নির্ভর করে শিক্ষকের মানসম্মত প্রশিক্ষণের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *