নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১৩
প্রতীকি ছবি

ঝালকাঠিতে যাত্রী বোঝাই বাস পুকুরে, নিহত ১৫

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠিতে একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পুকুরে পড়ে গেলে শিশুসহ অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শনিবার সকালে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝালকাঠির উদ্দেশ্যে যেতে থাকা বাসটি ছত্রকান্দা এলাকায় একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে সড়কের পাশের পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বাসের ভেতরে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা। এরপর ক্রেন দিয়ে গাড়িটি পানি থেকে তোলার চেষ্টা করছে পুলিশ। বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি।

ঝালকাঠি জেলার পুলিশ সুপার (এসপি) আফরুজুল হক টুটুল জানান, এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় ২৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *