জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণার সময় আসেনি : স্বাস্থ্যমন্ত্রী
ফাইল ছবি

ডেঙ্গু জরুরি অবস্থা ঘোষণার সময় আসেনি : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

দেশে ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতি এবং মৃত্যুর নতুন নতুন রেকর্ড হলেও এখনও জরুরি অবস্থা ঘোষণার অবস্থা তৈরি হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

এ অবস্থায় ডেঙ্গু সংক্রমণ থেকে মুক্ত থাকতে হলে সবাইকে সজাগ এবং সচেতন থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী পরিদর্শন কালে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে গত কিছুদিন ধরে আবারও ডেঙ্গু সংক্রমণের হার বাড়ছে। তবে ঢাকায় রোগীর সংখ্যা স্থিতিশীল থাকলেও এখন ঢাকার বাইরে রোগী বাড়ছে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। সবার সহযোগিতা পেলে আমরা দ্রুতই এ সংকট কাটিয়ে উঠতে পারবো।

জাহিদ মালেক বলেছেন, ঢাকাসহ ৬০টি জেলায় ডেঙ্গু ছড়িয়েছে। তবে এমন পরিস্থিতি এখনো হয়নি যে আমরা হাসপাতালে রোগীদের সিট দিতে পারছি না, ওষুধ দিতে পারছি না। এখনো ডেঙ্গুরোগীর সংখ্যা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি ডেঙ্গু সংক্রমণ থেকে মুক্ত থাকতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে মশার কামড় থেকে মুক্ত থাকতে হবে। আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাসাবাড়ির ছাদ, আঙিনায় যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. এ বি এম খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. নিয়াতুজ্জামান প্রমুখ।

এছাড়াও

১০ বছর পর আলোচিত তনু হত্যার প্রথম আসামি গ্রেফতার

১০ বছর পর আলোচিত তনু হত্যার প্রথম আসামি গ্রেফতার

দেশনেত্র ডেস্ক : দীর্ঘ ১০ বছর পর আলোচিত তনু হত্যা মামলায় প্রথমবারের মতো একজন সন্দেহভাজনকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *