বাউনিয়াবাদ উন্নয়ন কমিটির প্রথম পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ছবি : দেশনেত্র

বাউনিয়াবাদ উন্নয়ন কমিটির প্রথম পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

বাউনিয়াবাদ উন্নয়ন কমিটির প্রথম পরিচিতি ও আলোচনা সভা ২ জুন ২০২৬ (মঙ্গলবার) বাদ মাগরিব কমিটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাউনিয়াবাদ উন্নয়ন কমিটির আহ্বায়ক আশরাফ আলী গাজী।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত ও বাংলা তরজমা পেশ করেন মাওলানা জোবায়ের হোসেন। সভার শুরুতে এলাকার প্রয়াত মুরব্বিদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। পরে কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসলাম হোসেন গাজী উপস্থিত এলাকাবাসীর কাছে কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। এরপর উন্মুক্ত আলোচনা পর্ব শুরু হয়।

আলোচনায় অংশগ্রহণ করেন আনিসুর রহমান
যুগ্ম আহবায়ক-পল্লবী থানা বিএনপি, মোতালেব হাওলাদার যুগ্ম আহবায়ক- পল্লবী থানা বিএনপি, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী বাদশা মিয়া, সিনিয়র সহ-সভাপতি আলিম মিরাজ, বাউনিয়াবাধ উন্নয়ন কমিটির সাবেক সেক্রেটারি শহীদ, সুলতান মাহাজন, জয়নাল চেয়ারম্যান, আবুল হোসেন, বাউনিয়াবাদ সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাহবুবুর রহমান মিন্টু, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট আবুবকর সিদ্দিক।

আরো উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপির সদস্য আব্বাস খলিফা, আলমগীর হোসেন, রহমত উল্লাহ, অগ্রগামী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক শাহ আলম, বাউনিয়াবাদের বিভিন্ন ব্লকের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বাউনিয়াবাদের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

সভায় বাউনিয়াবাদকে একটি আদর্শ, সুশৃঙ্খল ও উন্নত আবাসিক এলাকায় পরিণত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরিশেষে উন্নয়ন কমিটির সম্মানিত আহবায়ক আশরাফ আলী গাজী তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।

পরে এলাকার সার্বিক কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং বাউনিয়াবাদ উন্নয়ন কমিটির সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাউনিয়াবাদ আলিম মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হযরত মাওলানা আবু সুফিয়ান।

এছাড়াও

শাহজালালে দুবাই থেকে আসা বিমানের টয়লেট থেকে প্রায় ৩৮ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

দুবাই থেকে আসা বিমানের টয়লেট থেকে প্রায় ৩৮ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

দেশনেত্র ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *