দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরে
ফাইল ছবি : দেশনেত্র

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরে

নিজস্ব প্রতিবেদক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

বুধবার (৯ আগস্ট) সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আনিছুর রহমান বলেন, নভেম্বরে ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটি অ্যাপ চালুর পরেই তফসিল ঘোষণা করা হবে।

তিনি বলেন, নির্বাচনী ব্যবস্থা ডিজিটাল করতেই অ্যাপ চালু করা হবে। মনোনায়নপত্র জমা দেয়া থেকে ভোটের সব তথ্য থাকবে সেখানে।

তিনি আরও বলেন, ভোটের আগের দিন নয়, এবার ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে (দুর্গম এলাকা বাদে) পৌঁছে দেয়া হবে ব্যালট পেপার। ব্যালটের নিরাপত্তার কথা ভেবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান আনিছুর রহমান।

এছাড়াও

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

দেশনেত্র ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *