বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
ফাইল ছবি: দেশনেত্র

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :

সরকার পতনের এক দফা দাবিতে ঢাকায় গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আগামী শুক্রবার (১১ আগস্ট) বাদ জুমা রাজধানীতে দুটি গণমিছিল করবে দলটি।

বুধবার (৯ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, শুক্রবার বাদ জুমা ঢাকা দক্ষিণ ও উত্তর বিএনপির পক্ষ থেকে দুটি গণমিছিল করা হবে। বিএনপির সঙ্গে এক দফা দাবিতে আন্দোলনে থাকা অন্য দলগুলোও একইদিনে যুগপৎভাবে এই কর্মসূচি পালন করবে বলেও জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, আশা করি সরকার আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবে না। বাধা দিলে তার দায় সরকারকে নিতে হবে।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *