ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়
ফাইল ছবি

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী একটি ঘূর্ণিঝড়। আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি ক্রমশ শক্তি বাড়াবে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম আছড়ে পড়তে পারে।

মার্কিন নৌ ও বিমানবাহিনীর যৌথ কমান্ড জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার জানায়, ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম এবং পশ্চিম প্রান্তের দিকে এগোচ্ছে। এটি বাংলাদেশের কুয়াকাটা এলাকায় আঘাত হানতে পারে। উপকূলের প্রায় ৪০ কিলোমিটার অঞ্চল জুড়ে এটির তান্ডব চালানো সম্ভাবনা রয়েছে।

ইন্দো প্যাসিফিক ট্রপিক্যাল সাইক্লোন ওয়ার্নিং সেন্টার এর এক প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার সকালে নিম্নচাপ আরও গভীর হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের দিকে এগোচ্ছে। এর প্রভাবে মধ্য বঙ্গোপসাগরে ঝড়ের গতিবেগ ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার পৌঁছতে পারে। এ ছাড়া ভারতের উড়িষ্যা উপকূলে তুমুল ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের ১০ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ ছাড়াও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে ভারতের পশ্চিমবঙ্গে।

এছাড়াও

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদনে ধর্ষণে ১১ বছর বয়সি এক মাদরাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *