মোখার প্রভাবে আজ থেকে সারাদেশে বৃষ্টিপাত
ফাইল ছবি

মোখার প্রভাবে আজ থেকে সারাদেশে বৃষ্টিপাত

ডেস্ক রিপোর্ট :

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে আজ শুক্রবার থেকে সারাদেশে বৃষ্টিপাত শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১২ মে) সকালে এক সংবাদ সম্মেলনে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান এ তথ্য জানান।

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মোখা’ এবার কক্সবাজার উপকূলের দিকে এগোচ্ছে। তাই কক্সবাজার এলাকা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।ওই এলাকা শুধু ঘূর্ণিঝড়ের বাতাসের গতির কারণেই ঝুঁকিপূর্ণ, তেমনটা নয়। অতিবৃষ্টিতেও সেখানে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।

ঘূর্ণিঝড় ‘মোখা’র কেন্দ্র সেন্টমার্টিন দ্বীপের খুব কাছ দিয়ে অতিক্রম করবে বলে,দ্বীপের বাসিন্দারা খুব আতঙ্কের মধ্যে রয়েছে।এরই মধ্যে বেশ কিছু বাসিন্দা দ্বীপ ছাড়তে শুরু করেছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, ঘূর্ণিঝড়ের আতঙ্কে সকাল থেকে কিছু মানুষ দ্বীপ ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। দ্বীপের মানুষ যেন সুস্থভাবে টেকনাফ পৌঁছাতে পারে আমরা সেদিকে খেয়াল রাখছি।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *