প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোচা’
প্রতীকি ছবি

প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোচা’

ডেস্ক রিপোর্ট :

প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ‘মোচা’। ঝড়টি সৃষ্টি হলে বাংলাদেশ সীমান্তে আঘাত হানতে পারে ১৩ থেকে ১৬ মে এর মধ্যে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইডি গবেষক এবং আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, বঙ্গোপসাগরে ৯ থেকে ১১ মে এর মধ্যে ঘূর্ণিঝড় ‘মোচা’ সৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে।

আমেরিকা ও ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাসের তথ্য তুলে ধরে তিনি জানান, ৮ থেকে ৯ মের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপটি ১০ মের মধ্যে গভীর নিম্নচাপে ও ১১ মে এর মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্টের সর্বশেষ তথ্য অনুসারে, ঘূর্ণিঝড়টি ১৪ মে মধ্যরাত থেকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকা দিয়ে সরাসরি স্থলভাগে আঘাত হানতে পারে। শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতি হতে পারে ১৪০ থেকে ১৭০ কিলোমিটার।

তবে ঘূর্ণিঝড় ‘মোচা’র বাংলাদেশে আঘাত হানার ব্যাপারে এখন পর্যন্ত কোনো পূর্বাভাস জানায়নি আবহাওয়া অধিদপ্তর।

এছাড়াও

কবে বিদায় নিতে পারে বৃষ্টি জানাল আবহাওয়া অফিস

কবে বিদায় নিতে পারে বৃষ্টি জানাল আবহাওয়া অফিস

দেশনেত্র ডেস্ক : নিত্য দিনের বৃষ্টিতে নাকাল নগরবাসীর জন্য স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া বিভাগ, চলতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *