ঢাকা ট্রাভেল মার্টে ইউএস-বাংলার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে আকর্ষণীয় ডিসকাউন্ট 
ফাইল ছবি

ঢাকা ট্রাভেল মার্টে ইউএস-বাংলার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে আকর্ষণীয় ডিসকাউন্ট 

 

জ্যেষ্ঠ প্রতিবেদক :

 

আসন্ন ঢাকা ট্রাভেল মার্ট উপলক্ষে ইউএস-বাংলা এয়াররলাইন্স দর্শনার্থীদের জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে আকর্ষণীয় অফার ঘোষণা করেছে। আগামী ৮-১০ ফেব্রুয়ারী তিনদিনব্যাপী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু হতে যাচ্ছে। এ মেলার আয়োজক বাংলাদেশের অন্যতম ট্রাভেল ম্যাগাজিন দি বাংলাদেশ মনিটর।

মেলা উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্স সকল অভ্যন্তরীণ রুটে ১৫% ও আন্তর্জাতিক রুটে ১২% মূল্যছাড় ঘোষণা করেছে। অতিরিক্ত মূল্যছাড় মেলার ইউএস-বাংলার প্যাভিলিয়ন থেকে সংগ্রহ করা যাবে। মেলা থেকে টিকেট সংগ্রহ করে আগামী ১৫ মে ২০২৪ পর্যন্ত তারিখের মধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল রুটে ট্রাভেল করা যাবে।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে অভ্যন্তরীণ রুট চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, সৈয়দপুর, রাজশাহী ও যশোর রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, দুবাই, শারজাহ, মাস্কাট, দোহা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, মালে ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

ইউএস-বাংলার বহরে ৮টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি এটিআর ৭২-৬০০ সহ মোট ২১টি এয়ারক্রাফট আছে। খুব শীঘ্রই ইউএস-বাংলার বিমান বহরে আরো দু’টি ৪৩৬ আসনের বৃহদাকার এয়ারবাস ৩৩০ এয়ারক্রাফট যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

 

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *