শেষ মুহূর্তে ছিটকে গেলেন আর্জেন্টাইন দুই ফুটবলার deshnetrow
ফাইল ছবি /আর্জেন্টিনা-Deshnetrow

শেষ মুহূর্তে ছিটকে গেলেন আর্জেন্টাইন দুই ফুটবলার

অনলাইন ডেস্ক :

ইনজুরির কারণে আর্জেন্টিনার কাতার বিশ্বকাপে ঘোষিত ২৬ সদস্যের দল থেকে ছিটকে গেলেন নিকো গঞ্জালেস ও হোয়াকিন কোরেয়া। তাদের জায়গায় দলে ডাক পেয়েছেন আনহেল কোরেয়া ও থিয়াগো আলমাদা।

এক বিবৃতিতে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন বিষয়টি জানিয়েছে।
এর আগে আর্জেন্টিনার কোচ স্কালোনি জানিয়েছিলেন, বিশ্বকাপের ২৬ সদস্যের স্কোয়াডে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দেখা যাক! এমন খেলোয়াড় রয়েছে, যারা শতভাগ ফিট নয়। আমরা সাবধান থাকতে চাই।

আর্জেন্টিনার মার্কুস আকুনারেরও রয়েছে চোট সমস্যা। এছাড়া পুরোপুরি সেরে ওঠেননি দিবালাও। ফলে, আর্জেন্টিনা দলে আরও পরিবর্তন হলেও অবাক হওয়ার কিছু নেই।

ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে মারাত্মক অসুস্থতা কিংবা চোটের কারণে প্রথম ম্যাচের ২৪ ঘণ্টার আগপর্যন্ত দলগুলো স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে।
উল্লেখ্য, গ্রুপ পর্বে আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে ফুটবল বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। তাদের অন্য প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।

এছাড়াও

খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু,মাগুরায় শোকের ছায়া

খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু,মাগুরায় শোকের ছায়া

মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে চাচাতো দুই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *