মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম  আয়ারল্যান্ডের সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত
ফাইল ছবি

মুশফিকের শততম টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দেশনেত্র প্রতিবেদক :

মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম  আয়ারল্যান্ডের সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় ম্যাচটি শুরু হয়।

এই ম্যাচটি বাংলাদেশের ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক মুহূর্তের জন্ম দিয়েছে। অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম এই টেস্টে মাঠে নামার মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০টি টেস্ট ম্যাচ খেলার অনন্য মাইলফলক স্পর্শ করলেন। এর আগে দেশের আর কোনো ক্রিকেটারই এই কীর্তি গড়তে পারেননি।

২০০৫ সালে লর্ডস টেস্ট দিয়ে শুরু হয়েছিল তার আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রা। এই দুই দশকের বেশি সময়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক টেস্ট ক্রিকেটে গড়েছেন ঈর্ষণীয় সব রেকর্ড। মুশফিকের ব্যাট থেকে এসেছে ১২টি সেঞ্চুরি এবং ২৭টি ফিফটি। সাদা পোশাকের ক্রিকেটে তার মোট রান ৬ হাজার ৩৫১। বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব দেখিয়েছেন, যার মধ্যে সর্বোচ্চ অপরাজিত ২১৯ রানের ইনিংসও রয়েছে।

এদিকে, আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন এবাদত হোসেন ও খালেদ আহমেদ।

বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ, হাসান মুরাদ।

এছাড়াও

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *