সাফ নারী ফুটবল

প্রথমার্ধ শেষে ৪ গোলে এগিয়ে সাবিনারা

ক্রীড়া প্রতিবেদক

নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানের বিপক্ষে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে ৪-০ গোলে এগিয়ে আছেন সাবিনারা।

আজ শুক্রবার নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। ম্যাচের দ্বিতীয় মিনিটে সিরাত জাহান স্বপ্নার গোলে এগিয়ে যান লাল-সবুজরা। ১৮ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক সাবিনা।

৩০ মিনিটে কৃষ্ণা রানী সরকারের গোলে ৩-০-তে এগিয়ে যায় বাংলাদেশ। আর ৩৮ মিনিটে ঋতুপর্ণা চাকমার গোলে ৪-০ লিডে এগিয়ে থেকে বিরতিতে যায় গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

টানা তিন ম্যাচ জিতে গ্রুপসেরা হয়ে শেষ চারে জায়গা করে নেন সাবিনা-কৃষ্ণারা। প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারানোর পর পাকিস্তানের বিপক্ষে ৬-০ গোলের জয় পায় বাংলাদেশ। এরপর গ্রুপের শক্তিশালী দল ভারতকে ৩-০ গোলে উড়িয়ে দেয় লাল-সবুজরা।

এছাড়াও

মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম  আয়ারল্যান্ডের সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত

মুশফিকের শততম টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দেশনেত্র প্রতিবেদক : মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম  আয়ারল্যান্ডের সিরিজের দ্বিতীয় এবং শেষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *