কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলেই ব্যবস্থা: ডা. জাহেদ
সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলেই ব্যবস্থা: ডা. জাহেদ

বিশেষ প্রতিবেদক :

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কিছু করতে পারবে বলে মনে করে না সরকার। তবে সতর্কতার জন্য ছয় জেলায় সেনা মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদপ্তরে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ব্রিফিংয়ের শুরুতেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে কথা বলেন তিনি। জানান, সফর খুবই ফলপ্রসূ হয়েছে। চীন সফরও সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রশ্নোত্তরে ডা. জাহেদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির নেতাকর্মীরা মাঠে নামবে বলে মনে করে না সরকার। তবে সতর্কতার অংশ হিসেবে ছয় জেলায় সেনা মোতায়েন করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি প্রতীকী বলেও মনে করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর মতো ডা. জাহেদ নিজেও মনে করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটি মাফিয়া দল।

 

এছাড়াও

সালমান শাহ’র মরদেহ তোলার নির্দেশ বাতিল

সালমান শাহ’র মরদেহ তোলার নির্দেশ বাতিল

নিজস্ব প্রতিবেদক : চিত্রনায়ক সালমান শাহ-এর মৃত্যুর প্রায় ৩০ বছর পর তার মরদেহ কবর থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *