দুর্নীতিতে আমাদের অভিজ্ঞতা নেই: জামায়াত আমির
সংগৃহীত ছবি

দুর্নীতিতে আমাদের অভিজ্ঞতা নেই: জামায়াত আমির

দেশনেত্র প্রতিবেদক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতিতে নিজেদের কোনো ‘অভিজ্ঞতা’ নেই এবং জনগণের সম্পদ লুটপাট করাও তাদের রাজনৈতিক চরিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর ভাসানটেক এলাকায় ঢাকা-১৭ আসনের উদ্যোগে আয়োজিত যুব–ছাত্র ও নাগরিক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন,“আমরা স্বীকার করি—দুর্নীতিতে আমাদের কোনো অভিজ্ঞতা নেই। জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা নেই। দলীয় কর্মীদের দিয়ে চাঁদাবাজি করানোর অভিজ্ঞতা নেই। শিক্ষাপ্রতিষ্ঠানে দখলবাজি বা সর্বস্তরে মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতি করার অভিজ্ঞতাও আমাদের নেই।”

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াতের আমির বলেন,
“আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেখানে জনগণই তাদের পছন্দের নেতৃত্বকে বেছে নেবে। যাদের বক্তব্যে আস্থা রাখবে, তাদেরই নির্বাচিত করবে। আমরা তাদের অভিনন্দন জানানোর প্রস্তুতি এখন থেকেই নিচ্ছি।”

তিনি আরও জানান, যদি জনগণ জামায়াতকে নির্বাচনের সুযোগ দেয়, তবে সব রাজনৈতিক দল ও শক্তিকে সঙ্গে নিয়ে দেশ গঠনে কাজ করবে তারা।
“জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদের নির্বাচিত করে, আমরা কাউকে বাদ দেব না। বিভক্ত জাতি আর দেখতে চাই না। যারা জাতিকে বিভক্ত করে, তারা জাতির দুশমন,”—বলেছেন তিনি।

নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন,
“জামায়াতে ইসলামী দেশ ছেড়ে পালায়নি। দেশের মাটিকে আঁকড়ে ধরে এখানেই থেকেছি। জেল-জুলুম সহ্য করেছি, জীবন দিয়েছি। কিন্তু দেশ ছাড়িনি—কারণ এই দেশ, মাটি ও মানুষকে আমরা ভালোবাসি।”

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *