মঞ্চ ৭১ এর অনুষ্ঠানে উত্তেজনা : লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন আটক

দেশনেত্র প্রতিবেদক :

মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরির পর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতাও রয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার ইউনিটিতে (ডিআরইউ) এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আটকদের শাহবাগ থানায় নেওয়া হবে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ বলেছেন, ‘এখন তো এখান থেকে তাদের নিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই। আমরা নিয়ে যাচ্ছি। পরে সিনিয়ররা সিদ্ধান্ত নেবেন।’
এদিন সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের।

এছাড়াও

দেশের মাটিতে প্রথমবার পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

দেশের মাটিতে প্রথমবার পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

দেশনেত্র ডেস্ক : দেশের মাটিতে প্রথমবারের মতো কোনো টেস্ট ম্যাচে পাকিস্তানকে হারানোর গৌরব অর্জন করল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *