আওয়ামী লীগের মনোনয়নে নতুন মুখ যারা
ফাইল ছবি

আওয়ামী লীগের মনোনয়নে নতুন মুখ যারা

জ্যেষ্ঠ প্রতিবেদক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে ২৯৮ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকেলে এই তালিকা প্রকাশ করা হয়। এবারের তালিকায় রয়েছেন বেশকিছু নতুন মুখ, যারা এই প্রথম ক্ষমতাসীন দলের প্রার্থী হয়েছেন।

প্রথমবারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান, ড. মো. সাদিক, ফেরদৌস আহমেদ, সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদ, বাহাউদ্দিন নাছিম, আব্দুর রহমান, রাশেক রহমান, সাঈদ খোকন, মাইনুল হোসেন খান নিখিল, মো. সাইফুজ্জামান, আবুল বাসার, জাকির হোসেন, মোজাফফর আলী, অ্যাডভোকেট সানজিদা খানম, হারুনুর রশীদ, এসএম কামাল, বদিউজ্জামান সোহাগ।

এর আগে রোববার (২৬ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিন হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল থেকেই দলীয় সভাপতির সাক্ষাৎ পেতে গণভবনে প্রবেশ করতে শুরু করেন নৌকার মনোনয়নপ্রত্যাশীরা। এদিন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন।

এছাড়াও

বিএনপি'র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

দেশনেত্র প্রতিনিধি : বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন চট্টগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *