পুনরায় ঢাকা-১৬ এর এমপি হওয়ার পথে ইলিয়াস উদ্দিন মোল্লাহ
ফাইল ছবি

পুনরায় ঢাকা-১৬ এর এমপি হওয়ার পথে ইলিয়াস উদ্দিন মোল্লাহ

জ্যেষ্ঠ প্রতিবেদক :

টানা চতুর্থ বারের মতো ঢাকা ১৬ আসনের মতন গুরুত্বপূর্ণ আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ। ফলে ২০২৪ সালের দ্বাদশ সংসদেরও সংসদ সদস্য তিনিই হচ্ছেন বলে সকলেই মনে করছেন।

রোববার (২৬ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময়ে ঢাকা ১৬ আসনের আওয়ামী লীগের মনোনীত  প্রার্থী হিসেবে ইলিয়াস মোল্লার নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে  রাজধানীর পল্লবীতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ ফুল এবং মিষ্টি বিতরণের মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ইলিয়াস উদ্দিন মোল্লা কে অভিনন্দন জানান।

জনাব আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা ২০০৮,২০১৪ এবং ২০১৮ এই প্রতিটি সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে  নৌকা প্রতীক নিয়ে জয় লাভ করেন।

এ প্রসঙ্গে সংসদ সদস্য আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লার কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, প্রতিবারের মতো এবারও আমার উপর আস্থা রাখায় আমি নেত্রীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এছাড়াও আমি আমার এলাকার জনগণ এর কাছেও কৃতজ্ঞ এবং একই সাথে আশাবাদী যে, জনগণ এবারও আমাকে নিরাশ করবেন না।

উল্লেখ্য,বর্তমানে ঢাকা-১৬ আসনের বর্তমান সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা। আসনটি থেকে এবার আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ছিলেন  সালাম হোসেন চৌধুরী, কাজী মোসাররফ হোসেন কাজল, সালাউদ্দিন রবিন, আবদুর রউফ নান্নু, শাহরুখ খান, ইসমাইল হোসেন, আশিকুল ইসলাম ও শাহিদা তারেক দিপ্তী।

এছাড়াও

হাদির হামলাকারীরা সীমান্ত পাড়ি দিয়েছে এমন তথ্য নেই: ডিএমপি

হাদির হামলাকারীরা সীমান্ত পাড়ি দিয়েছে এমন তথ্য নেই: ডিএমপি

দেশনেত্র প্রতিবেদক : ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *