কাল এভারকেয়ারের পাশে নামবে দুই বাহিনীর হেলিকপ্টার 
ফাইল ছবি

কাল এভারকেয়ারের পাশে নামবে দুই বাহিনীর হেলিকপ্টার 

দেশনেত্র ডেস্ক :

বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আগামী ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুইটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে।

বুধবার (৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আগামী ৪ ডিসেম্বর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুইটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে।এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

মঙ্গলবার (২ ডিসেম্বম্বর) সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত জানায় সরকার। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সক সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়।

রাষ্ট্রের ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে থাকে এসএসএফ। তারা এরই মধ্যে এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা দেখভালের দায়িত্ব নিয়েছে।

এছাড়াও

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদনে ধর্ষণে ১১ বছর বয়সি এক মাদরাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *