দিল্লির হামলায় ‘বাংলাদেশের মাটি ব্যবহারে’র অভিযোগ প্রত্যাখ্যান 
ফাইল ছবি

দিল্লির হামলায় ‘বাংলাদেশের মাটি ব্যবহারে’র অভিযোগ প্রত্যাখ্যান 

দেশনেত্র ডেস্ক :

‘বাংলাদেশের মাটি ব্যবহার’ করে দিল্লির বোমা হামলা চালানোর ভারতীয় সংবাদমাধ্যমের অভিযোগ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় সংবাদমাধ্যমের অভিযোগ প্রত্যাখ্যান করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানায় পাকিস্তানের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদ ভারতে হামলার ছক বাংলাদেশের মাটি ব্যবহার করে করেছে। তবে ভারতীয় গণমাধ্যমের দাবি বিশ্বাস করার মতো কোনো কারণ নেই বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, যাই কিছু ঘটুক না কেন মিডিয়া আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করবে। কিন্তু এটার কোনো কারণ নাই বিশ্বাস করার। কোনো সেনসিবল লোক এটা বিশ্বাস করবে না।

এর আগে, সোমবার দিল্লির লাল কেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত আট জনের মৃত্যু ও আরও অনেক মানুষ আহত হওয়ার খবর দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বিস্ফোরণের পর পুরো ভারতে সতর্কতা জারি করা হয়েছে।

 

এছাড়াও

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদনে ধর্ষণে ১১ বছর বয়সি এক মাদরাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *