জাসদ সভাপতি হাসানুল হক ইনু গ্রেপ্তার
ফাইল ছবি

জাসদ সভাপতি হাসানুল হক ইনু গ্রেপ্তার

দেশনেত্র প্রতিবেদক :

 

রাজধানীর উত্তরা থেকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির গুলশান বিভাগের উপকমিশনার কাজী জিয়া উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইনুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যে কোনও একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

হাসানুল হক ইনুর দল জাসদ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের পক্ষ থেকে কুষ্টিয়া-২ আসনে নির্বাচনে দাঁড়িয়েও তিনি হেরে যান।

এর আগে ২০১৪ থেকে ২০১৯ মেয়াদে আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

এছাড়াও

ভুয়া খবর ও গুজব রোধে বিশেষজ্ঞদের খসড়া নীতি চাইলেন তথ্যমন্ত্রী

ভুয়া খবর ও গুজব রোধে বিশেষজ্ঞদের খসড়া নীতি চাইলেন তথ্যমন্ত্রী

দেশনেত্র প্রতিবেদক : বাংলাদেশে সব ধরনের ডিজিটাল ঝুঁকি মোকাবিলা এবং ই-নিরাপত্তা নেটওয়ার্ক সুরক্ষিত করার জন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *