যুক্ত হচ্ছেন আর ৫ উপদেষ্টা
ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও ৫ নতুন উপদেষ্টা

দেশনেত্র প্রতিবেদক :

 

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিধি আরও বড় হচ্ছে। নতুন করে আরও ৫ উপদেষ্টা যুক্ত হচ্ছেন।শুক্রবার নতুন পাঁচজন শপথ নিলে উপদেষ্টার সংখ্যা দাঁড়াবে ২২ জনে।

নবনিযুক্ত উপদেষ্টারা হলেন- ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লে. কর্নেল (অব.) জাহাঙ্গীর আলম ও মুহাম্মদ ফাওজুল কবির খান।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন উপদেষ্টাদের শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে শপথ পাঠ করানো হবে।

শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং ১৩ উপদেষ্টা শপথ নেন। দুইদিন পর শপথ নেন আরও তিন উপদেষ্টা।

আগে শপথ নেওয়া উপদেষ্টারা এরই মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ শুরু করেছেন।

 

 

এছাড়াও

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

দেশনেত্র ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *