এসবি-প্রধান-হলেন-ডিআইজি-শাহ-আলম

এসবি প্রধান হলেন ডিআইজি শাহ আলম

দেশনেত্র নিউজ ডেস্ক:

বাংলাদেশ রেলওয়ে পুলিশের ডিআইজি মো. শাহ আলমকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) হিসেবে পুলিশের বিশেষ শাখার (এসবি) নতুন প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি এসবির বর্তমান প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে রেলওয়ে পুলিশের ডিআইজি মো. শাহ আলমকে বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) পদে পদায়ন করা হয়।

একই প্রজ্ঞাপনে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। মো. শাহ আলম ২০ জানুয়ারি ১৯৯১ সালে ১২তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *