বাংলা ব্লকেডর কারণে যেসব এলাকায় হতে পারে তীব্র যানজট
ফাইল ছবি

আজ বাংলা ব্লকেডর কারণে যেসব এলাকায় হতে পারে তীব্র যানজট

 

দেশনেত্র প্রতিবেদক :

 

সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে এক দফা দাবিতে বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে নতুন এ কর্মসূচি শুরু হবে। বিকেল সাড়ে ৩টা থেকে বাংলা ব্লকেড-এর ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এর ফলে রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলো তীব্র যানজটের হতে পারে।

‘বাংলা ব্লকেড’ কর্মসূচির ফলে বৃহস্পতিবার (১১ জুলাই) রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলো তীব্র যানজটের কবলে পড়তে পারে। এর মধ্যে রাজধানী ঢাকায় যেসব এলাকায় ব্লকেড হতে পারে সেগুলো হলো-

রাজধানী ঢাকায় যেসব এলাকায় ব্লকেড হতে পারে

 

  •  কারওয়ানবাজার
  • শাহবাগ
  •  ইন্টারকন্টিনেন্টাল মোড়
  • ফার্মগেট
  •  চানখারপুল মোড়
  •  চানখারপুল ফ্লাইওভার এ উঠার মোড়
  • বঙ্গবাজার
  • শিক্ষা চত্বর
  •  মৎস্য ভবন
  •  জিপিও
  •  গুলিস্তান
  • বাংলামোটর
  • পল্টন মোড়
  •  সায়েন্সল্যাব
  •  নীলক্ষেত
  •  রামপুরা ব্রিজ
  • সচিবালয়
  • মহাখালী।
  • অন্যদিকে, ঢাকার বাইরে যেসব এলাকায় ব্লকেড হতে পারে সেগুলো হলো-  ১। রাজশাহী (জিরো পয়েন্ট, ধান গবেষণা ইনস্টিটিউট, রেলগেট, স্টেশনবাজার)
  • ২।সিলেট-সুনামগঞ্জ রোড (সাস্ট)
  • ৩। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (কুমিল্লা বিশ্ববিদ্যালয়)
  • ৪। বটতলা চত্বর (ইসলামী বিশ্ববিদ্যালয়)
  • ৫। ময়মনসিংহ (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়)
  • ৬। রংপুর মডার্ন মোড় (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়)
  • ৭। দেওয়ান হাট (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজসমূহ)
    ৮। খুলনা, নতুন রাস্তা, দৌলতপুর (জাতীয় বিশ্ববিদ্যালয়, খুলনা আঞ্চলিক কেন্দ্র)
    ৯। গাজীপুর (আওয়ালে বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর )
    ১০। নোয়াখালী প্রেসক্লাব (নোয়াখালী জেলার শিক্ষার্থীবৃন্দ)
    ১১। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে
    ১২। ঢাকা-পাবনা মহাসড়ক (পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *