শেখ হাসিনা দেশ বিক্রি করে না: প্রধানমন্ত্রী
সংগৃহীত ছবি

শেখ হাসিনা দেশ বিক্রি করে না: প্রধানমন্ত্রী

 

দেশনেত্র ডেস্ক :

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মনে রাখতে হবে আমরা এই দেশ স্বাধীন করেছি। এক দেশের ভেতর অন্য দেশের ট্রানজিট দিলে কোনো ক্ষতি নেই। শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না।

মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টায় গণভবনে ভারত সফরের নানা দিক নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের ভেতরে দিয়ে ভারতের রেল যোগাযোগ স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দেশ বিক্রি’ করে দেওয়ার সমালোচনা চলছে। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, আমার একটা প্রশ্ন আছে, ওজনটা কীসে মাপছে ? ওজন মাপা হচ্ছে কীভাবে ? আগে তো পাল্লায় হতো, এখন মেশিনে মাপা হয়। এখন তাহলে কীভাবে বিক্রি হবে ?

তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন দেশ। মুক্তিযুদ্ধ করে এ দেশ আমরা স্বাধীন করেছি। যারা সমালোচনা করে তাদের জানা উচিত, একটি মাত্র মিত্র শক্তি আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ স্বাধীনে সহযোগিতা করেছে। পৃথিবীতে যারা মিত্র শক্তি যারা যুদ্ধে সহযোগিতা করে তারা কিন্তু ওই দেশ ছেড়ে যায়নি। এখনো জাপানে আমেরিকান সৈন্য, জার্মানিতে রাশিয়ান সৈন্য আছে।

এ প্রসঙ্গে সরকারপ্রধান বলেন, তবে ভারত কিন্তু ব্যতিক্রম। তারা মিত্র শক্তি হিসেবে আমাদের পাশে যুদ্ধ করে এসেছে। কিন্তু স্বাধীনতা-পরবর্তীকালে ভারত সরকার তাদের সৈন্য ফেরত নিয়ে গেছেন। এরপরও যারা কথা বলে, ভারতের কাছে বিক্রি হয়ে যাবে তারা এ কথা বলে কীভাবে ? আসলে যারা এ কথা বলে তারা নিজেরাই ভারতের কাছে বিক্রি করা।

 

এছাড়াও

ভুয়া খবর ও গুজব রোধে বিশেষজ্ঞদের খসড়া নীতি চাইলেন তথ্যমন্ত্রী

ভুয়া খবর ও গুজব রোধে বিশেষজ্ঞদের খসড়া নীতি চাইলেন তথ্যমন্ত্রী

দেশনেত্র প্রতিবেদক : বাংলাদেশে সব ধরনের ডিজিটাল ঝুঁকি মোকাবিলা এবং ই-নিরাপত্তা নেটওয়ার্ক সুরক্ষিত করার জন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *