মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

 

দেশনেত্র প্রতিবেদক :

 

মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা মর্টার শেলের আঘাতে দুইজনের মৃত্যুর ঘটনা এবং বিজেপি সদস্যদের বাংলাদেশে আশ্রয় নেয়ার ঘটনায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে তাকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (মিয়ানমার অণু বিভাগ) মিয়া মো. মাইনুল কবির।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কড়া প্রতিবাদ জানাবে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির লড়াই চলছে। সোমবারও থেমে থেমে সীমান্তের ওপার থেকে তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে। সব মিলিয়ে রাখাইনের দুই পক্ষের সংঘাত বাংলাদেশ সীমান্তে উৎকণ্ঠা বাড়াচ্ছে।

উদ্ভূত পরিস্থিতির মধ্যে গত দুই দিনে মিয়ানমারের শতাধিক সীমান্তরক্ষী বাহিনীর সদস্য বান্দরবানে পালিয়ে এসেছেন। তাদের নিরস্ত্র করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে নেওয়া হয়েছে। বান্দরবানে আশ্রয় নেওয়া ওই সীমান্তরক্ষীদের ফিরিয়ে নিতে মিয়ানমার এরই মধ্যে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।

সোমবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ তার দপ্তরে সাংবাদিকদের বলেন, ‌‌মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের নিরবচ্ছিন্ন যোগাযোগ আছে। সোমবার সকালে মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাবেন। তাদের সীমান্তরক্ষীদেরও ফিরিয়ে নিয়ে যাবেন।

মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের সশস্ত্রবাহিনী ও বিজিবিকে (বর্ডার গার্ড বাংলাদেশ) ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও

হাদির হামলাকারীরা সীমান্ত পাড়ি দিয়েছে এমন তথ্য নেই: ডিএমপি

হাদির হামলাকারীরা সীমান্ত পাড়ি দিয়েছে এমন তথ্য নেই: ডিএমপি

দেশনেত্র প্রতিবেদক : ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *