মিয়ানমারের ফাঁদে পা দেবে না বাংলাদেশ: কাদের
ফাইল ছবি

বিশ্ব ইজতেমা ও বইমেলার সময় মেট্রোরেল চলাচলে সমন্বয় করা হবে

 

দেশনেত্র প্রতিবেদক :

 

বিশ্ব ইজতেমা ও একুশে বইমেলার সময় মেট্রোরেল চলাচলে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের।

শনিবার (২০ জানুয়ারি) উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের নির্মাণ কাজ আগামী বছর জুনে শেষ হবে। ইজতেমার সময় মেট্রোরেল চলাচলের সময় সমন্বয় করা হবে। এ ছাড়া বইমেলার সময় সমন্বয়ের বিষয়টি বাংলা একাডেমির মহাপরিচালকের (ডিজি) সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।

ওবায়দুল কাদের জানান, রাজধানীর উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের জন্য সমীক্ষা চলছে। এছাড়া ২০৩০ সাল নাগাদ চালু হবে মেট্রোরেলের ছয়টি লাইন।

এদিকে, শনিবার থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সকাল-সন্ধ্যা চালু হয়েছে। রাজধানীবাসীর দীর্ঘদিনের যানজটের ভোগান্তির অবসান হলো।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *