টাকার অভাবে কোনো শিক্ষার্থী যাতে নিম্ন মাধ্যমিক থেকে ঝরে না পড়ে
ফাইল ছবি

টাকার অভাবে কোনো শিক্ষার্থী যাতে নিম্ন মাধ্যমিক থেকে ঝরে না পড়ে

দেশের নিম্ন মাধ্যমিক শিক্ষা অবৈতনিক করার উদ্যোগ নেওয়া হবে-বরে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন- ২০১০ এর শিক্ষানীতির আলোকে নিম্ন মাধ্যমিক শিক্ষাকে অবৈতনিক অথবা স্বল্পমূল্যে দেওয়ার চেষ্টা করা হবে। টাকার জন্য কোনো শিক্ষার্থী যাতে নিম্ন মাধ্যমিক থেকে ঝরে না পড়ে, সেই প্রয়াস থাকবে আমাদের।

শনিবার (১৩ জানুয়ারি) রাতে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ইরাব নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা।

শিক্ষামন্ত্রী বলেন, আমি শিগগিরই বিশেষজ্ঞদের সঙ্গে বসে নতুন কারিকুলামে পরীক্ষা থাকবে কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তবে, মূল্যায়নটা এমনভাবে হওয়া উচিত, যাতে কোনো শিক্ষার্থী ঝরে না পড়ে।

এ সময় তিনি শিক্ষার প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়ে যেকোনো অসংগতি বা অভিযোগের বিষয় সরাসরি উচ্চপর্যায়ের নজরে না এনে সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের জবাবদিহিতার আওতায় আনার তাগিদ দেন।

সরাসরি উচ্চপর্যায়ে প্রশ্ন করা হলে সেখান থেকে স্বাভাবিকভাবে একটি ডিফেন্সিভ উত্তর দেওয়া হয়। ফলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত হয় না। শিক্ষার তথ্য প্রবাহ নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের মাধ্যমে আবেদন করার আহ্বান জানান তিনি।

এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ইরাব সভাপতি অভিজিৎ ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকতারুজ্জামানের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইরাবের যুগ্ম সম্পাদক নাজিউর রহমান সোহেল, আন্তর্জাতিক সম্পাদক নুর মোহাম্মদ, দপ্তর সম্পাদক সেলিম আহমেদ প্রমুখ।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *