বেনাপোল এক্সপ্রেস আগুন দেওয়া ৩ ব্যক্তি জুরাইন বস্তি থেকে আটক
সংগৃহীত ছবি

বেনাপোল এক্সপ্রেস আগুন দেওয়া ৩ ব্যক্তি জুরাইন বস্তি থেকে আটক

দেশনেত্র প্রতিনিধি:

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কাজ করছে র‍্যাব ও পুলিশ। শুক্রবার (৫ জানুয়ারি) গভীর রাতে ঢাকার জুরাইন রেললাইন সংলগ্ন বস্তি থেকে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া ট্রেনের দুই যাত্রীকে নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন।

আটককৃতদের নাম আলমগীর, রাব্বী ও কাশেম বলে জানা গেছে। র‌্যাব জানিয়েছে, রেললাইনের পাশেই একটি ঘরে পেট্রোল বোমা বানাচ্ছিলেন তারা। আটককালে তাদের কাছ থেকে ৩০টি তৈরি ককটেল ও ২৮টি পেট্রোল বোমা উদ্ধার হয়েছে।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঘটনাস্থলেই সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।

তিনি বলেন, ট্রেনে আগুন লাগার পর জুরাইন বস্তিতে কিছু সন্দেহজনক ব্যক্তির আনাগোনার তথ্য পায় আমাদের গোয়েন্দারা। এরপর র‌্যাব-৩ অভিযান চালিয়ে আলমগীর, রাব্বী ও কাশেম নামে তিনজনকে আটক করে। তারা সেখানে বসে বিপুল পরিমাণে ককটেল ও পেট্রল বোমা বানাচ্ছিল।

ট্রেনের আগুনের সঙ্গে তাদের কোনো যোগসূত্র রয়েছে কি না জানতে চাইলে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, এটা স্পষ্টই নাশকতা। যাত্রীরা সুস্পষ্টভাবে বলেছেন, তারা কয়েকজনকে দেখেছেনও। আর জুরাইনে যেখান থেকে এই তিনজনকে ধরা হলো, সেখান থেকে ট্রেনে খুব সহজে অগ্নিসংযোগ করা সম্ভব। জায়গাটা একদম রেললাইনের পাশে। আমরা মনে করি, এখানে বসে ট্রেন বা যেকোনো জায়গায় নাশকতা করা সম্ভব। কোনো সম্ভাবনাই আমরা উড়িয়ে দিচ্ছি না। তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *