১৪ দলের শরিকদের আসন ভাগাভাগি আজকালের মধ্যেই: কাদের
সংগৃহীত ছবি

১৪ দলের শরিকদের আসন ভাগাভাগি আজকালের মধ্যেই: কাদের

দেশনেত্র প্রতিবেদক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজকালের মধ্যেই ১৪ দলের শরিকদের মধ্যে  আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।

১৪ দলীয় জোটের প্রধান ও আওয়ামী সভাপতি শেখ হাসিনার সঙ্গে জোট নেতাদের বৈঠকের পরেরদিন মঙ্গলবার সাংবাদিকদের একথা জানিয়েছেন কাদের।

ওবায়দুল কাদের বলেন, ১৪ দলে ঐক্যের কোনো ঘাটতি নেই। সিট শেয়ারিংয়ের বিষয় আজকালের মধ্যে নির্ধারিত হয়ে যাবে। দু-একদিনের মধ্যেই নির্বাচনী আসন নিয়ে শরিক দলগুলোর বিষয়ে সিদ্ধান্ত জানাবে আওয়ামী লীগ।

‘তাদের চাওয়া এবং সেই চাওয়া পূরণের বাস্তবতা বুঝেই সিদ্ধান্ত নেয়া হবে৷ জোটসঙ্গীরা দাবি করতেই পারেন, চাইতেই পারেন৷ তবে অ্যাডজাস্টমেন্টটা তো করতে হবে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেয়ার পরে যদি তারা না জেতে, সেগুলো বিবেচনায় নেয়া হবে। নির্বাচনে জিততে হবে, এটাই মূল বিষয়।

উল্লেখ্,  মুক্তিযুদ্ধ, গণতন্ত্র এবং অসাম্প্রদায়িক আদর্শের ভিত্তিতে ২০০৪ সালে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত হয় ১৪ দলীয় জোট। মূলত ওই বছরের ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালিয়ে অনেক নেতাকর্মীকে হত্যার পর মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক প্রগতিশীল দলগুলোকে নিয়ে ২৩ দফা ঘোষণা দিয়ে ১৪ দলীয় জোটের যাত্রা শুরু হয়।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *