যুগপৎ আন্দোলনে থাকা দলের নির্বাচনে অংশ নিতে নতুন জোট
সংগৃহীত ছবি

যুগপৎ আন্দোলনে থাকা দলের নির্বাচনে অংশ নিতে নতুন জোট গঠন

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে গঠন হওয়া নতুন জোট ‘যুক্তফ্রন্ট’ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে।

বুধবার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এ কথা বলেন।

এই জোটে রয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল) ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)। নতুন এই জোট আসন্ন ভোটে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে।

সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, আমরা দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রস্তুত হয়েছি। নির্বাচনের মনোনয়ন জমা দেয়ার তারিখ ৩০ নভেম্বর থেকে পেছানোর সম্ভাবনা আছে, গ্যারান্টি নাই। নির্বাচনের ভোটগ্রহণসহ অন্যান্য তারিখও পেছানো হতে পারে।

একইসাথে যুক্তফ্রন্ট আগামী নির্বাচনে ১০০ আসনে প্রার্থী দেবে বলেও জানান তিনি।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি জোটগতভাবে অংশ নিবো। আমরা তার জন্য বড় রিস্ক নিচ্ছি। অতীতে আন্দোলনের অংশ হিসেবে অনেকেই এমন রিস্ক নিয়েছেন। আমরা বড় দল নই, ছোট দল। কিন্তু তবুও অংশ নিবো।

এসময় আশঙ্কার কথা জানিয়ে কল্যাণ পার্টির চেয়ারম্যান ও যুক্তফ্রন্টের সভাপতি বলেন, আশঙ্কা আছে, কিন্তু সরকারের ওয়াদা, এবার ২০২৪ সালের নির্বাচনকে তারা জাতির সামনে বিশ্বের সামনে গ্রহণযোগ্য করতে চায়। আমরা দেখতে চাই সেই ওয়াদা সরকার কতটা বাস্তাবায়ন করতে পারে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব জাফর আহমেদ জয়, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী প্রমুখ।

এছাড়াও

বিএনপি'র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

দেশনেত্র প্রতিনিধি : বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন চট্টগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *