শান্তিতে নোবেল পুরস্কার : মনোনীত হলেন এক বাংলাদেশি
শান্তিতে নোবেল পুরস্কার : মনোনীত হলেন এক বাংলাদেশি

শান্তিতে নোবেল পুরস্কার : মনোনীত হলেন এক বাংলাদেশি

অনলাইন ডেস্ক :

শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) সাবেক শিক্ষার্থী ডা. রায়ান সাদী।

শনিবার (১ অক্টোবর) বিকেলে শিক্ষা মন্ত্রী  ডা. দীপু মনি তার ফেসবুক ভেরিফাইড পেজে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুকে  এক পোস্টে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি লিখেছেন, আমাদের ঢাকা মেডিকেল কলেজের কে-৪০ ব্যাচের বন্ধু রায়ান সাদী এমডি, এমপিএইচ, চেয়ারম্যান ও সিইও Tevogen Bio, এ বছরের নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। আমরা গর্বিত। সাদীর প্রতি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। সাদী ও তার পরিবারের প্রতি নিরন্তর শুভকামনা।

তিনি ১৯৬৪ সালে ৬ ডিসেম্বর পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুরে জন্মগ্রহণ করেন।

ডা. রায়ান সাদী বর্তমানে টেভোজেন বায়ো কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে  যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা-বিজ্ঞানে লিডারশিপ, ইয়েল ইউনিভার্সিটিতে হেলথ পলিসি এবং অর্থনীতিতে উচ্চতর ডিগ্রি গ্রহণ করেন তিনি।

 

এছাড়াও

সন্ধ্যায় পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, নেয়া হবে ঢাবির কেন্দ্রীয় মসজিদে

সন্ধ্যায় পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, নেয়া হবে ঢাবির কেন্দ্রীয় মসজিদে

জ্যেষ্ঠ প্রতিবেদক : ওসমান হাদীকে বহনকারী বিমানটি আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টা নাগাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *