নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক :

দলীয় কর্মী নিহতের প্রতিবাদে ঢাকাসহ সব মহানগরে ৬ অক্টোবর শোক র‍্যালি এছাড়াও জেলা পর্যায়ে শোক র‍্যালি ১০ অক্টোবর। সেই সঙ্গে ৮ অক্টোবর থেকে বিভাগীয় সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক লিখিত বক্তব্যে এ তথ্য জানান।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৬ সেপ্টেম্বর রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

গত ২১ সেপ্টেম্বর মুন্সিগঞ্জে বিএনপির পূর্বঘোষিত শান্তিপূর্ণ সমাবেশে মারাত্মকভাবে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে ২২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করে। আরও অসংখ্য কর্মী আহত হয়।

আগস্ট থেকে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে চলমান কর্মসূচিতে এখন পর্যন্ত ভোলায় নূরে আলম, আবদুর রহিম, নারায়ণগঞ্জে শাওন, মুন্সিগঞ্জে শহিদুল ইসলাম শাওন, যশোরে আবদুল আলিম নিহত হয়।

যারা মারা গেছে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আগামী ৬ অক্টোবর দেশের সব মহানগর পর্যায়ে এবং ১০ তারিখে সব জেলা পর্যায়ে শোক র‍্যালি হবে।

একই সঙ্গে খালেদা জিয়ার মুক্তি এবং বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে আগামী ৮ অক্টোবর থেকে সারা দেশে বিভাগীয় গণসমাবেশ হবে। এর মধ্যে- ৮ অক্টোবর চট্টগ্রামে, ১৫ অক্টোবর ময়মনসিংহে, ২২ অক্টোবর খুলনায়, ২৯ অক্টোবর রংপুরে, ৫ নভেম্বর বরিশালে, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেটে, ২৬ নভেম্বর কুমিল্লায়, ৩ ডিসেম্বর রাজশাহীতে এবং ১০ ডিসেম্বর ঢাকয় গণসমাবেশ হবে।

এছাড়াও

পরিবর্তন আসছে পুলিশের পোশাকে, শীর্ষ সন্ত্রাসীদের ওপর নজরদারির নির্দেশ

পরিবর্তন আসছে পুলিশের পোশাকে, শীর্ষ সন্ত্রাসীদের ওপর নজরদারির নির্দেশ

দেশনেত্র প্রতিবেদক : পুলিশের বর্তমান ইউনিফর্ম মানানসই নয় উল্লেখ করে বাহিনীটির পোশাকে বড়ো পরিবর্তনের সিদ্ধান্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *