শুক্রবার মেট্রোরেল চালুর খবর‌টি সত্য নয়,গুজব
ফাইল ছবি

শুক্রবার মেট্রোরেল চালুর খবর‌টি সত্য নয়,গুজব

 

দেশনেত্র প্রতিবেদক :

 

মেট্রোরেল শুক্রবার চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মে‌ট্রো‌রে‌লের নির্মাণ এবং প‌রিচালনার দা‌য়ি‌ত্বে থাকা সরকা‌রি কোম্পা‌নি ডিএম‌টি‌সিএ‌লের ব‌্যবস্থাপনা প‌রিচালক এম এ এন ছি‌দ্দিক।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার মেট্রোরেল চালুর খবর‌টি সত্য নয়, সম্পূর্ণ গুজব। শুক্রবার ট্রেন চালা‌নোর সিদ্ধান্ত দূ‌রে থাক, এখ‌নও এমন কো‌নো প্রস্তাব নেই। সিদ্ধান্ত হ‌লে সংবাদমাধ্যম‌কে জানা‌নো হ‌বে।

আজ মঙ্গলবার বেশ কয়েকটি গণমাধ্যমে জানানো হয়, যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে শুক্রবারও মেট্রোরেল চালুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ডিএমটিসিএল সূত্র উল্লেখ করে সংবাদ মাধ্যমগুলো দাবি করে, আগামী জুলাই থেকে শুক্রবারও মেট্রোরেল চলাচলের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।

বর্তমানে মেট্রোরেল সপ্তাহের ৬ দিন সকাল থেকে রাত পর্যন্ত চলাচল করছে। শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *