তানজিন তিশা Deshnetrow news
ফাইল ছবি

তানজিন তিশার আত্মহত্যা চেষ্টা !

বিনোদন ডেক্স :

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অভিনেত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।

গতকাল বুধবার (১৫ নভেম্বর) রাতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।

তানজিন তিশার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, গতকাল বুধবার অভিনেত্রীর রাজারবাগের বাসায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

নাম না প্রকাশ করার শর্তে তানজিন তিশার এক সহকর্মী বলেন, ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। কিছু বিষয় নিয়ে মতের অমিল হয়। এতেই শুরু হয় ঝামেলা।

জানা গেছে, তিশা মুশফিকের উত্তরার বাসায় যান। সেখানে থেকে ফিরেই ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমান এই অভিনেত্রীকে ঢাকা মেডিকেল থেকে বেসরকারি একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, তানজিন তিশা মুশফিক আর ফারহানের আগে ছোট পর্দার আরেক অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন।

এছাড়াও

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদনে ধর্ষণে ১১ বছর বয়সি এক মাদরাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *