বিটিআই কাণ্ডে চীনা নাগরিকসহ ৪ জনের বিরুদ্ধে ডিএনসিসির মামলা
ফাইল : ছবি

বিটিআই কাণ্ডে চীনা নাগরিকসহ ৪ জনের বিরুদ্ধে ডিএনসিসির মামলা

নিজস্ব প্রতিবেদক :

বিটিআই জালিয়াতি কাণ্ডে  চীনা নাগরিকসহ পরিবেশক কোম্পানির ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

সোমবার ( ২১ আগস্ট ) রাতে গুলশান থানায় এই মামলা দায়ের করে ডিএনসিসি।

ডিএনসিসি সূত্রে জানা যায় আসামিরা হলেন: মার্শাল এগ্রোভেট কেমিক্যাল ইন্ডস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আলী, ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. আলাউদ্দিন, একই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মো. নাসির উদ্দিন আহমেদ ও লি কিউইয়াং।

এর আগে এডিস মশার লার্ভা ধ্বংসে বিটিআই (বাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস) সরবরাহকারী প্রতিষ্ঠান মার্শাল অ্যাগ্রোভ্যাট লিমিটেডকে কালো তালিকাভুক্ত করেছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শুক্রবার রাতে (১৮ আগস্ট) ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। একইসঙ্গে এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছিলেন তিনি।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, মার্শাল অ্যাগ্রো সিঙ্গাপুর থেকে বিটিআই আমদানির দাবি করলেও সেখানকার প্রতিষ্ঠান তা অস্বীকার করে। পরে গত ১৪ আগস্ট সরবরাহকারী প্রতিষ্ঠানকে চিঠি দেয় ডিএনসিসি।

চিঠির জবাবে গত বৃহস্পতিবার মর্শাল জানায়, বিটিআই তারা চীনের একটি কোম্পানীর মাধ্যমে সরবরাহ করেছে। কিন্তু মার্শাল অ্যাগ্রোভেটের এই ব্যাখ্যার সঙ্গে প্রয়োজনীয় কোনো কাগজপত্র দাখিল করতে পারেনি। এর ফলে তাদের ব্যাখ্য গ্রহণ করেনি সিটি করপোরেশন। প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি বিটিআই সরবরাহের ক্রয় আদেশও বাতিল করেছে ডিএনসিসি।

এছাড়াও

হাদির হামলাকারীরা সীমান্ত পাড়ি দিয়েছে এমন তথ্য নেই: ডিএমপি

হাদির হামলাকারীরা সীমান্ত পাড়ি দিয়েছে এমন তথ্য নেই: ডিএমপি

দেশনেত্র প্রতিবেদক : ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *