উত্তর মেক্সিকোতে বন্দুকযুদ্ধে ১০ জন নিহত ও ৯ জন আহত
ছবি : সংগৃহীত

উত্তর মেক্সিকোতে বন্দুকযুদ্ধে ১০ জন নিহত ও ৯ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক :

শনিবার স্থানীয় সময় আনুমানিক দুপুর ২.১৮ মিনিটে উত্তর মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়ায় একটি গাড়ি শো চলাকালীন সময় বন্দুকযুদ্ধে কমপক্ষে ১০ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে।

এনসেনাডা শহরের সান ভিসেন্টে এলাকায় একটি অল-টেরেন কার রেসিং শো চলাকালীন সময় এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে বন্দুকধারী লোকেরা একটি ধূসর ভ্যান থেকে বেরিয়ে এসে একটি গ্যাস স্টেশনের পাশে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উপর গুলি করতে শুরু করে।

জরুরী সেবা 911এ ফোন পেয়ে পৌর ও রাজ্য পুলিশ, মেরিনস, ফায়ার ডিপার্টমেন্ট এবং মেক্সিকান রেড ক্রসসহ অন্যান্য সংস্থা ঘটনাস্থলে পৌঁছে।

মেয়র আরমান্দো আয়ালা রোবেলস বলেছেন, রাজ্যের অ্যাটর্নি জেনারেল রিকার্ডো ইভান কার্পিও সানচেজ এর নেতৃত্বে এ ঘটনা তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করেছেন।

এছাড়াও

ভুয়া খবর ও গুজব রোধে বিশেষজ্ঞদের খসড়া নীতি চাইলেন তথ্যমন্ত্রী

ভুয়া খবর ও গুজব রোধে বিশেষজ্ঞদের খসড়া নীতি চাইলেন তথ্যমন্ত্রী

দেশনেত্র প্রতিবেদক : বাংলাদেশে সব ধরনের ডিজিটাল ঝুঁকি মোকাবিলা এবং ই-নিরাপত্তা নেটওয়ার্ক সুরক্ষিত করার জন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *