ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলেন অভিনেতা রিয়াজ
অভিনেতা রিয়াজ- Deshnetrow

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলেন অভিনেতা রিয়াজ

বিনোদন প্রতিবেদক :

পরিচালক হারুনুর রশীদ কাজলের (জ্যাম্বস্ কাজল) বিরুদ্ধে ১৬ এপ্রিল ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছেন অভিনেতা রিয়াজ। মামলা নম্বর: ১৬৭/২০২৩।

গত ১ এপ্রিল এফডিসিতে সংবাদ সম্মেলনে রিয়াজের বিরুদ্ধে ‘প্রতারণা ও বিশ্বাসঘাতকতা’র অভিযোগ তোলেন পরিচালক হারুনুর রশীদ কাজল (জ্যাম্বস্ কাজল)। ওই সময় রিয়াজ জানিয়েছিলেন তিনি এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। যার রেশ ধরেই এ মামলা করেন রিয়াজ।

মামলা করে সংবাদমাধ্যমকে রিয়াজ বলেন, পরিচালক হারুনুর রশীদ কাজলের কথায় তার সম্মান হানি হয়েছে। এ কারণেই মামলা করেছেন তিনি। এখন অপেক্ষায় আছেন ন্যায়বিচারের।

জানা গেছে, মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন আদালত। ১৩ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এছাড়াও

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটকেন্দ্রে তালা নিয়ে উত্তেজনা, প্রার্থীদের ক্ষোভ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটকেন্দ্রে তালা নিয়ে উত্তেজনা, প্রার্থীদের ক্ষোভ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে এফডিসিতে সৃষ্টি হয়েছে উত্তেজনা। শুক্রবার সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *